মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

নাচ দেখিয়ে ৩ কোটি পারিশ্রমিক!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে
নাচ দেখিয়ে ৩ কোটি পারিশ্রমিক!

অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠান, বলি পাড়ায় এখন চর্চা হচ্ছে কেবল এ বিষয়েই। নানা জল্পনা-কল্পনা চলছে আম্বানী পরিবারের অনুষ্ঠানে নেচে শাহরুখ খান কত পারিশ্রমিক নিয়েছেন। জানা গেল, প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।

শাহরুখ ছাড়াও আম্বানীদের অনুষ্ঠান মঞ্চে বলিউডের সালমন ও আমিরকে নাচতে দেখা গিয়েছে। এই তিন খানের নাচের ভিডিয়ো ভাইরালও হয়েছে সমাজমাধ্যমে। তবে এরা কেউই কিন্তু আম্বানীদের মুখের কথায় নেচেছেন এমন নয়। প্রত্যেকেই পেয়েছেন পারিশ্রমিক।

এমনিতে অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারকারা পারফরম্যান্স করেই থাকেন। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন। কিন্তু অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্যাপনে নাচের তালে শাহরুখ প্রায় ২-৩ কোটি টাকা নিয়েছেন আম্বানীদের থেকে। আর আলিয়া ভাট পেয়েছেন প্রায় ১.৫ কোটি টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com