বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

প্রকাশ পেয়েছে ‘তোমারি আমি’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে
প্রকাশ পেয়েছে তোমারি আমি’

গতকাল শুক্রবার পায়রা এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এ প্রকাশ পেয়েছে এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান অনিক ও অভিনেত্রী অলংকার চৌধুরী অভিনীত নাটক ‘তোমারি আমি’।

সিফাত হোসেনের চিত্রনাট্যে ‘তোমারি আমি’নাটকটি নির্মাণ করেছেন মীর আরমান হোসেন। সিনেমাটোগ্রাফী করেছেন শেখ সুজন।

আফরান অনিক, অলংকার চৌধুরী ছাড়াও নাটকে অভিনয় করেছেন আনোয়ার শাহী, সম্পা নিজাম, শশী আফরোজা, তাজুল, মারুফসহ আরোও অনেকে।

নাটক নিয়ে অনুভূতি জানতে চাইলে অভিনেতা আফরান অনিক জানান, তোমারি আমি নাটকটি অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত। দুজন প্রেমিক প্রেমিকার সেক্রিফাইস চমৎকারভাবে ফুটে উঠেছে নাটকটিতে। কাজটি দেখে আশা করি দর্শক নিরাশ হবেন না।

অনিমা আর আবীর একে অপরকে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একদিন তারা দেখা করার প্ল্যান করে। অনিমা নীল শাড়ি পড়ে অপেক্ষা করলেও আবীরের কোন দেখা নেই। হঠাৎ অনিমার ফোনে একটা কল আসে। আবীর বাইক এ্যাকসিডেন্ট করেছে। হাসপাতালে ছুটে যায় অনিমা। এক পর্যায়ে আবীর অনিমাকে বিয়ে করতে অস্বীকার করে। এভাবেই গল্প নানাদিকে মোড় নেয়। `তোমারি আমি’ নাটকটি এমনই গল্প নিয়ে সাজানো হয়েছে বলে জানান অভিনেতা আফরান অনিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com