রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পচা খেজুর বিক্রি, ২০ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে
পচা খেজুর বিক্রি, ২০ লাখ টাকা জরিমানা

রাজধানীর পুরান ঢাকার জান্নাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর রাখার দায়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জে সিটি আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জান্নাত ট্রেডার্সকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এই অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুর রহমান। এছাড়াও, দুটি সেমাই কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, কোল্ড স্টোরেজে পচা খেজুর পাওয়া গেছে। তারই পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট তাদের ২০ লাখ টাকা জরিমানা করেছেন। আর দুটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেখানে পচা সেমাই পাওয়া গেছে। সেগুলো ধ্বংস করে দেয়া হবে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com