রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

জয়পুরহাটে ছাত্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ছাত্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে চাঞ্চল্যকর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় বিজিবি ও সেনাসদস্যসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে ফরহাদ আলী সরদার ওরফে ঝন্টু, দেলোয়ার হোসেনের ছেলে মাহমুদ তারিক ওরফে তারিক, ওসমান আলী সরদারের আব্দুল গফুর, মামুনুর রশিদের ছেলে সোহাগ, জাহাঙ্গীর আলম মন্ডলের ছেলে তৌফিকুল ইসলাম, মৃত মনির উদ্দিন সরদারের ছেলে সেনা সদস্য জুয়েল ওরফে বখতিয়ার, বিজিবি সদস্য দেলোয়ার হোসেনের ছেলে হাসিবুল হাসান ওরফে হাসিবুল। এদের মধ্যে গফুর ও সোহাগ বাদে অন্য ৫ আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মাস্টার্সের ছাত্র আব্দুর রহিম ২০০০ সালের ৭ জানুয়ারি ঈদ উদযাপনে নিজ বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে আসেন। তিনি ১১ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। পরদিন সকালে দক্ষিণ কানুপুর গ্রামের পাশে একটি পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা রয়েছে, আব্দুর রহিম পার্শ্ববর্তী বেগুনবাড়ি গ্রামের এক মেয়ের বাড়িতে যাওয়া আসা করতেন। আসামি ঝন্টু সেই মেয়েকে বিয়ে করতে চান। এরই জেড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আসাদুল ইসলাম বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com