রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

গরিবদের জন্য আনা ১৭৫ টন চাল নিয়ে ডুবল বাল্কহেড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে
গরিবদের জন্য আনা ১৭৫ টন চাল নিয়ে ডুবল বাল্কহেড

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায়দের জন্য আনা ১৭৫ টন সরকারি চাল নিয়ে ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে।

রোববার (৩১ মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদীর ত্রি-মোহনায় এসে বাল্কহেডটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘এমভি শাহাজাদা-৬’ নামের অপর একটি লাইটার জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হননি, জাহাজে থাকা ৫ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যায় এমভি কিং সাজ্জাদ-৬ লাইটারটি আটক করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ ফকরুল ইসলাম।

নৌপুলিশের অফিস ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৭৫ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে ‘ এমভি সাফিয়া’ নামে চাল বোঝাই একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এদিন দুপুরের পর বাল্কহেডটি মোংলা বন্দরের পশুর নদীর ত্রি-মোহনায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাইটার জাহাজ এমভি শাহাজাদা-৬ পেছন থেকে ধাক্কা দেয়। এতে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ ‘এম ভি সাফিয়া’ জাহাজ। তবে এসময় বাল্কহেড জাহাজে থাকা পাঁচজন নাবিক দ্রুত সাঁতরিয়ে পাড়ে উঠলে প্রাণে বেঁচে যান তারা।

ডুবে যাওয়া বাল্কহেড জাহাজটি অথবা চাল উদ্ধারের কাজ শুরু হয়নি। তবে সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন নৌ-পুলিশের এ কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com