রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

১৬২৬ কোটি টাকায় রেলের ২০০ বগি কেনার সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে
১৬২৬ কোটি টাকায় রেলের ২০০ বগি কেনার সিদ্ধান্ত

বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ বগি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৬২৬ কোটি টাকা। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এই অর্থায়ন করবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকে সভাপতিত্ব করেছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান। তিনি জানিয়েছেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহের একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৬২৬ কোটি ৪৯ লাখ ৭২ হাজার ১৯৫ টাকা।

ভারতীয় প্রতিষ্ঠান বিআইটিইএস লিমিটেড ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজগুলো সরবরাহ করবে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-২৯ এর আওতায় খুচরা যন্ত্রাংশসহ ১টি ট্রেইলিং সাকশন হোপার ড্রেজার (হোপার ক্যাপাসিটি ১০০০ ঘনমিটার) সংগ্রহের ক্রয়প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার।

এতে ব্যয় ধরা হয়েছে ২৩৯ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ১০৩.৫৫ টাকা। ভারতের কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে এ ড্রেজার কেনা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com