বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

কলকাতায় স্থায়ী হচ্ছেন পরীমণি!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে
কলকাতায় স্থায়ী হচ্ছেন পরীমণি!

ঢাকা থেকে গিয়ে অভিনেত্রী হিসেবে টলিউডে স্থায়ী হয়েছেন কেবল জয়া আহসান। বলা চলে, কলকাতায় তার আবাসনও রয়েছে। কারণ বছরের বড় সময় সেখানেই থাকতে হয় তার। এর বাইরে রাফিয়াত রশিদ মিথিলা বিয়ের সূত্রে কলকাতাবাসী হয়েছেন। তবে এবার কলকাতায় স্থায়ী হওয়ার ছক আঁকছেন ঢাকার নায়িকা পরীমণি।

এরই মধ্যে গেল সোমবার আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন পরী। যেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে কি না?

জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছ’মাস দেশে কাজ করবো, ছ’মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!’

এর আগেও বিভিন্ন সময় কলকাতার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন এই নায়িকা। সেখানের বিভিন্ন স্থান, বিষয়াদি ছুঁয়ে গেছে পরীমণিকে।

গত বছর আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ‘বছরের বেস্ট’ সম্মাননা পেয়েছিলেন পরীমণি। জানালেন, এরপর থেকেই কলকাতায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে তার কাছে। এই মুহূর্তেও বেশ কিছু প্রস্তাব রয়েছে।

এরই মধ্যে ‘ফেলু বক্সী’ নামের ছবিটির ঘোষণা দিয়েছেন পরী। যেটা নির্মাণ করছেন দেবরাজ সিনহা। ছবিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com