সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

চিড়িয়াখানায় হাতির আক্রমণে প্রাণ গেল কিশোরের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে
চিড়িয়াখানায় হাতির আক্রমণে প্রাণ গেল কিশোরের

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে জাহিদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর চিড়িয়াখানার হাতির মাহুত আজাদ আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার জসীম উদ্দিন মোল্লা জানান, ছেলেটি হাতির মাহুতের ছেলে। তিনি বলেন, ঈদের কারণে চিড়িয়াখানায় প্রচুর মানুষ আসে। দর্শকদের ফুটবল নিয়ে খেলা দেখানোর সময় মাহুতের ছেলে বাবার কাছেই ছিল। হঠাৎ করেই একটি হাতি ওই কিশোরকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে।

তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনার পর হাতিটিকে বিশেষ ব্যবস্থায় আলাদা করে রাখা হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, হাতি আক্রমণের পর আজাদ আলী ছেলেকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। তখন পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আজাদ কিছু জানাননি। পরে আজাদ আলীর সঙ্গে আমার কথা হয়েছে। হাসপাতালে নেয়ার আগে পথেই জাহিদের মৃত্যু হয়। ছেলের লাশ নিয়ে আজাদ মৌলভীবাজারে উদ্দেশে রওনা হয়েছেন বলে জেনেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com