রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে বিশ্বরোডের উপরের অংশে একটি প্রাইভেট কারে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে গাড়িতে থাকা যাত্রীরা নেমে প্রাণ বাঁচান। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেলের ট্যাংক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুরো গাড়ি পুড়ে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com