রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১১

ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ৮ জন।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা সবাই পিকআপের যাত্রী। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com