শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

টঙ্গীর বিসিকে কারখানায় আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে
টঙ্গীর বিসিকে কারখানায় আগুন

গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকায় হোসেন ডাইং ও ওয়াশিং কারখানার একটি আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের ৩টি ইউনিট এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।

ফায়ার সার্ভিস জানায়, পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের ঘটনায় পুরো গোডাউনটি পুড়ে ছাই হয়ে গেছে।

কারখানাটিতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির পণ্য ধোয়া ও শুকানোর কাজ করা হতো। তবে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলেও জানায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন বলেন, দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। ঘটনাস্থলে ফায়ার সসার্ভিসের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com