শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে সোমবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে
ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে সোমবার

চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহণের জন্য আগামীকাল সোমবার (১০ জুন) থেকে চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

বিকেল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস রোববার (৯ জুন) এ তথ্য জানিয়েছেন।

সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে  ঢাকায় পৌঁছাবে ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশনে আম তোলা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেন  ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।’

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওবায়দুল্লাহ জানান, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে  ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা।

চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য আব্দুল ওদুদ ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন বলেও জানান চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওবায়দুল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com