শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় : খাদ্যমন্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় : খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের হাত ধরে উন্নয়ন-অর্জনে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।আজ রবিবার বেলা ১১টায় নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন- দেশের জন্মের ইতিহাস, তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আওয়ামীলীগ মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও জয়বাংলা।

শোভাযাত্রায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। হাতী ও ঘোড়ার গাড়ী এবং নৌকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া হয়।

শোভাযাত্রার আগে ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com