সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস: নিহত ১, আহত ১৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস: নিহত ১, আহত ১৪

চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এরইমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।

শনিবার (২৯ জুন) সকালে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনির দিকে যাচ্ছিলো। হঠাৎ কোনো কারণে ব্রেক চাপেন চালক। রাস্তা পিচ্ছিল থাকার ফলে এ সময় গাড়িটি উল্টে যায়।

অনেকে আবার বলছেন, গাড়িটির গতি বেশি ছিল, যার কারণে ব্রেক ধরতে পারেননি চালক। স্থানীয়দের মধ্যে কয়েকজন বিকট শব্দে চাকা ফাটার আওয়াজ পেয়েছেন বলেও জানা গেছে। তবে, ঠিক কী কারণে গাড়িটি এভাবে সড়কে উল্টে গেলো সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)।

তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি উল্টে গেছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com