শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটাবিরোধীরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে
নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটাবিরোধীরা

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রোববার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে বাংলা ব্লকেড এর ঘোষণা দেয়া হয়েছে। ফলে শাহবাগ মোড় দিয়ে ফের যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (৬ জুলাই) শাহবাগে ৪র্থ দিনের মতো এক ঘণ্টা অবস্থান অবরোধের পর ছাত্রসমাজের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন।

বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছিলেন৷ অবরোধের কারণে শাহবাগ মোড়ের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে চারপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়৷

শনিবার বেলা আড়াইটা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজস্ব হলের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি- বুয়েট, ইডেন কলেজ হয়ে বেলা পৌনে ৫টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

অবরোধ তুলে নেয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকেল তিনটা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com