সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর যত সম্পদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে
পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর যত সম্পদ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ৫০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন সিআইডি কর্মকর্তারা।

তদন্তের সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেন, ‘এর মধ্যে রয়েছে মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি ছয়তলা ভবন, পশ্চিম শেওড়াপাড়ায় তিনটি ফ্ল্যাট, একটি হ্যারিয়ার এসইউভি, একটি টয়োটা প্রিমিও গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা।’

ওই কর্মকর্তা বলেন, ‘আবেদ আলী সম্প্রতি পশ্চিম শেওড়াপাড়ার একটি ভবনে থাকা আরও দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। আমরা সন্দেহ করছি যে তার আরও সম্পত্তি রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।’

চ্যানেল ২৪ পিএসসির পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয় আবেদ আলীকে নিয়ে।

সরকারি চাকরির পরীক্ষা, এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আবেদ আলী, তার ছেলে ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক (বহিস্কৃত) সৈয়দ সোহানুর রহমান সিয়াম এবং পিএসসির ছয় কর্মকর্তাসহ অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডি কর্মকর্তা জানান, ২০১৫ সালে প্রশ্নফাঁসের অভিযোগে আবেদ আলী পিএসসির চাকরি হারান। তারপরও পিএসসির কয়েকজন কর্মকর্তার সহায়তায় তিনি তার প্রশ্নফাঁস চক্রের কাজ চালিয়ে যান।

সিআইডি কর্মকর্তা বলেন, ‘গতকাল ছাত্রলীগ থেকে বহিস্কৃত সিয়াম তার বাবাকে এই অপরাধে সহায়তা করতেন।’

সিআইডি কর্মকর্তা ও স্থানীয়রা জানান, আবেদ আলী এলাকায় খুব একটা পরিচিত না হলেও সম্প্রতি বাড়ি নির্মাণ শুরু করেন। উপজেলায় এক সমাবেশে তিনি স্থানীয়দের বলেছেন, ‘আমি একটি বাড়ি নির্মাণ শুরু করেছি, যার জন্য ইতোমধ্যে তিন কোটি টাকা ব্যয় হয়েছে।’ তিনি নিজেকে মাদারীপুরের ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় দিতেন।

এলাকায় নিজের নামে ৭১ ডেসিমেল জমিতে একটি মসজিদ নির্মাণ করেছেন আবেদ আলী।

তার ফেসবুক আইডিতে দেখা যায়, আবেদ আলী আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে উপজেলায় প্রচারণা চালাচ্ছেন।

একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, তিনি অবৈধ পথে অর্থ উপার্জন করেননি, কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে এসেছেন। তিনি স্বীকার করেন যে ঢাকায় তার একটি সাত তলা ভবন ও ১১ তলা ভবন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com