রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

রামগতিতে পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে
রামগতিতে পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

লক্ষ্মীপুরের রামগতিতে একইদিনে পানিতে ডুবে পৃথক স্থানে দুর্জয় (২), আব্দুল্লাহ (২) ও ফাতেমা (৩) নামে তিন শিশু মারা গেছে। বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও রামগতি পৌর এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যায়।

এছাড়া নাহিদ নামে দেড় বছর বয়সী আরও এক শিশু পানিতে ডুবে যায়। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নিহত শিশুদের মধ্যে দু’জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বাকী একজন বাড়িতেই মারা যায়।

নিহত শিশু দুর্জয় চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে। নিহত আবদুল্লাহ রামগতি পৌরসভার নুরিয়া মাদরাসা এলাকার নুর নবীর ছেলে। নিহত ফাতেমা চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালামের মেয়ে।

চরগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ফেরদৌস বলেন, শিশু দুর্জয়ের পরিবারের সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত ছিল। এ ফাঁকে সকলের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজি করে তাকে পানিতে পাওয়া যায়। পরে দুর্জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী বলেন, সকালের দিকে পানিতে ডুবে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com