শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা

কোটা সংস্কারের এক দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হয়েছে। তবে শাখারিবাজারে ও শিক্ষাভবনে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগে আসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে শাখারিবাজার, তাঁতিবাজার, জিরো পয়েন্ট (গুলিস্তান) হয়ে শাহাবাগে অবস্থা নেয়। এই সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বাধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সদস্যদের তালা ভেঙে বিক্ষোভ মিছিলটি বের করেন। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের পুরান ঢাকার শাঁখারী বাজার ওরাই সাহেব বাজার মোড়ে পুলিশ ব্যারিকেট দেয়। তবে শিক্ষার্থীদের ব্যারিকেড এবং বাধা দিয়ে ধরে রাখতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com