রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কোটা আন্দোলনের সঙ্গে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা জড়িত: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
কোটা আন্দোলনের সঙ্গে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা জড়িত: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করেছে; সেই প্রেতাত্মারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (১২ জুলাই) তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি‌।

মন্ত্রী বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে আদেশ তারা মেনে অবশ্যই তারা ঘরে ফিরে যাবেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা ও ভোগান্তি হবে এমন কাজ পরিহার করবে।

আইনমন্ত্রী বলেন, আর তারা যদি ঘরে ফিরে না যায়, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। এখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকার সেখানে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে কসবা-আখাউড়া আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেনযোগে তার নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। পরে তিনি কসবার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com