রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বিপৎসীমার উপরে ৩ নদীর পানি, বন্যা পরিস্থিতির অবনতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে
বিপৎসীমার উপরে ৩ নদীর পানি, বন্যা পরিস্থিতির অবনতি

দফায় দফায় বৃষ্টি ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে টাঙ্গাইল জেলায়। কারণ জেলার প্রধান নদী যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কয়েকদিন আগে কমলেও গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করে বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের ঘর-বাড়ি, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমিসহ অন্যান্য স্থাপনায় প্রবেশ করা বন্যার পানিও বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন পানি কমায় বন্যাশিক্ষাপ্রতিষ্ঠানে র্ত মানুষের মাঝে স্বস্তি ফিরেছিল। নদীর পানি আবারও বাড়তে থাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্যা কবলিত, সেসব পাঠদান বন্ধ রয়েছে।

শুক্রবার (১২ জুলাই) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রিজ পয়েন্টে ১০ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ১১ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ২১ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানায়, বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com