শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

কিশোরগঞ্জ সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ সদরের শোলমারায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল এর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ।

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ‍উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আওলাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মো: আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান রিফাত উদ্দিন আহমেদ বচন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম প্রমুখ।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনালে অংশগ্রহণ করে যশোদল ইউনিয়ন ও কর্শাকড়িয়াইল ইউনিয়ন। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকায় পেনাল্টি শুট আউটে ফলাফল নির্ধারিত হয়। ৩-২ ব্যবধানে জয়ী হয় যশোদল ইউনিয়ন পরিষদ।

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

শেষে অতিথিবৃন্দ উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গত ৮ জুলাই সোমবার থেকে টুর্নামেন্টটি শুরু হয়ে গতকাল সোমবার (১৫ জুলাই) শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com