শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন জুনেল চাকমা (৩১) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠক। তিনি ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম থেকে সম্প্রতি ইউপিডিএফের সঙ্গে যুক্ত হন।

শনিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারিপাড়ায় একটি বাড়িতে তাকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য জেএসএসকে (এম এন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেএসএস (এম এন লারমা) কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা।

নিহত জুনেল চাকমা দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। জুনেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। হত্যাকাণ্ডের সময় জুনেল চাকমা কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, হত্যার খবর শুনে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com