শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গ্রাহকের অব্যবহৃত মোবাইল ডাটা প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে
গ্রাহকের অব্যবহৃত মোবাইল ডাটা প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। প্রথমে ধীরগতি করা হলেও ১৮ জুলাই থেকে দেশে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। এ প্রেক্ষিতে গ্রাহকের অব্যবহৃত মোবাইল ডাটার বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।

এ অবস্থায় শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থের বিষয়টি গুরুত্ব দেয়া হবে।

গ্রাহকরা যেন অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারেন সেভাবেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশব্যাপী দীর্ঘ ১২০ ঘণ্টার (৫ দিনের) ইন্টারনেট ব্ল্যাক আউট শেষে মঙ্গলবার (২৩ জুলাই) পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। তবে এখনও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বন্ধ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com