শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার বিশমাইল নামকস্থানে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। অপর ঘটনা দুপুরে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকরিয়া ইউনিয়নের মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি শাহাজাদি (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ জানান, শনিবার সোয়া ১১ টার দিকে মহাসড়কের বিশমাইল নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সাথে রংপুর গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস ও ট্রাকের সম্মুখভাগের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

এতে লালমনিহাট জেলার হাতিবান্দার কমলসিন্দুরার বাসিন্দা ফারুক (৩৬) ও তার ছেলে ইশরাত ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ফাঁড়ি থানা পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়ার মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বড়আলমপুরের শিমুলবাড়ীর মোনাজ্জল মাস্টারের স্ত্রী শাহাজাদি (৩৫) নিহত হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান আহত হন। সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মন্ডলপাড়ায় শ্বশুরবাড়ীতে যাবার পথে দুর্ঘটনা ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com