বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ড. ইউনূসের নাম প্রস্তাব সমন্বয়কদের, যা বলল জামায়াতে ইসলামী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে
ড. ইউনূসের নাম প্রস্তাব সমন্বয়কদের, যা বলল জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্ররা ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। তারা করতেই পারে, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে ধারণ করি। যদি জাতি একটা সুস্থ রাস্তায় ওঠে এটা হবে তাদের ত্যাগের ফসল।

১৩ বছর পর রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান।

শফিকুর বলেন,‘তাদের অধিকার আছে এ ধরনের কিছু বলার। রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন ছাত্রদেরও কথা শোনেন। রাষ্ট্রপতি কথা দিয়েছেন, তাদের কথা শুনবে।  তাই এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।’

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন,‘বিষয়টা আদালতের বিষয়। যখন দেশে একটা ডেডলক চলছিল ওই সময় আমাদের সিনিয়র আইনজীবী সময় চেয়েছিলেন। এখানে আইনের সুযোগ আছে। এটা এখন আমাদের প্রসঙ্গ নয়। এখন জাতিকে কীভাবে শান্তিপূর্ণ করা যায় সেটা আমাদের বিষয়।’

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার সুযোগ নেই বলে মন্তব্য করেন শফিকুর।

তিনি বলেন,‘অন্তর্বর্তী বলেন, কেয়ারটেকার বলেন এটা নিয়ে বেশি হোমওয়ার্ক করার দরকার পড়বে না। যদিও আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আইন জনগণের জন্য। প্রয়োজনে আবার সংশোধন করা যাবে। কাজ করছি দুই একদিন সময় লাগবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com