বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

পুলিশকে ঢেলে সাজানো হবে: অতিরিক্ত আইজিপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে
পুলিশকে ঢেলে সাজানো হবে: অতিরিক্ত আইজিপি

পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হবে, সবাইকে পুলিশের পাশেই থাকতে অনুরোধ করে অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান জানিয়েছেন, পুলিশ শিগগির স্বাভাবিক দায়িত্বে ফেরার চেষ্টা করছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রমনায় পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ব্রিফিংয়ের সময় শহিদুরের পাশে প্রায় ২৩-২৪ জন পুলিশ সদস্য ছিলেন। তারা সবাই সাদা পোষাকে ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গতকাল দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এটাই পুলিশের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম গণমাধ্যমের কাছে দেয়া ব্রিফিং।

তিনি বলেন, পুলিশের যে আইনকানুন, বিধি, নিয়ম-কানুন আছে, তার মধ্যে থেকেই আমরা খুব দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে এবং মানুষকে সেবা দিতে চাই। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনে প্রভাব ফেলে। এ জন্যই আমরা উদ্যোগী হয়ে এই কাজটি করতে চাই।

পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শহিদুর রহমান বলেন, আমরা আশা করি বাংলাদেশ পুলিশের যে দায়িত্ব আছে, আমরা তা পালন করতে সক্ষম হব। পুলিশের কিছু কর্মকর্তা হয়তো মনের কষ্টে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমরা নিশ্চয়ই এ বিষয়টির সমাধান করতে পারব। আমরা সবার সাথে যোগাযোগ করছি, কথা বলছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com