বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ

নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথগ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা। তবে ফারুক–ই–আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় ঢাকায় না থাকায় পরে শপথগ্রহণ করবেন বলে জানানো হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তারা শপথগ্রহণ করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। পরে ছাত্র-জনতার গণআন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাদির।

প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্যও পাঠ করান রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এতে বিভিন্ন রাজনৈতিক নেতা, বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত-হাইকমিশনার, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ প্রায় ৪০০ দেশি-বিদেশি অতিথি যোগদান করেন।

প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা:

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রেজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

১০. সুপ্রদীপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নুরজাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুকী আযম

প্রসঙ্গত, শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরেরদিন ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com