বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ড. ইউনূস আমাদেরই মনোনীত: ফখরুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে
ড. ইউনূস আমাদেরই মনোনীত: ফখরুল

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আমাদেরই মনোনীত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

ফখরুল বলেন, ড. ইউনূস তো আমাদেরই… ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টেরিম গভর্মেন্টের দায়িত্ব তিনি পালন করবেন।

বিএনপি মহাসচিব বলেন, এই গোটা সমস্যার মূল হিসেবে ‘গণতন্ত্রের অভাব’কে উল্লেখ করে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান কাজ হিসেবে বর্ণনা করেন তিনি। যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততো তিনি সাফল্য অর্জন করবেন… অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারে প্রত্যাবর্তন করতে হবে।

এছাড়া আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, তাদের মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়েছি। শুধু কি তাই? হাজার হাজার আহত হয়েছে। আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদেরকে দেখার জন্য। এই হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি সেখানে দেখলাম ৮ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত প্রায় ৬০০ এর বেশি গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন। শুধুমাত্র এই হাসপাতালই নয়, অসংখ্য হাসপাতালেই এরকম চিত্রই দেখা যাবে।

তিনি বলেন, আমি হাসপাতালে যে দৃশ্য দেখেছি সেটি দেখার মত নয়। ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু তারাও গুলিবিদ্ধ হয়েছে। শ্রমিকরা এখানে ভর্তি হয়েছে। আন্দোলন চলাকালীন এই ইনজুরি গুলো হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাই না।

আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, যে ভয়াবহ দানব সরকার আমাদের উপর চেপে বসেছিল, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের আন্দোলনসহ রাজনৈতিক দল, নাগরিকদের মাধ্যমে। তাদের পতন হয়েছে, তারা পালিয়েছে।

এ সময় ছাত্র আন্দোলনের সবাইকে স্যালুট ও অভিবাদন জানান ফখরুল। আহত সকলেই সেরে উঠবেন এমন আশাবাদ করে মির্জা ফখরুল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। সহযোগিতার কথা বলেছি।

ছাত্রদের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি অভিভূত হয়েছি। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য কিভাবে কাজ করছেন। গণতন্ত্র ফিরে আনার আন্দোলনে তারা অগ্রণী সেনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com