বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

গাজীপুরে সংর্ঘষে নিহত পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র বাড়িতে মাতম

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে
গাজীপুরে সংর্ঘষে নিহত পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র বাড়িতে মাতম

গাজীপুরে বিজিবি ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র (১৯) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত শিফাত উপজেলার মুনিয়ারিকান্দা গ্রামের হাফেজ মাওলানা নুরুজ্জামানের ছেলে। তিনি শ্রীপুর মাওনা এলাকার জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার সরহে বেকায়া জামায়াতের শিক্ষার্থী ছিলেন।

গত সোমবার (৫ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শিফাত নিহত হয়। পরে মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১০টায় জানাযা শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ছেলেকে হারিয়ে পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠে পরিবেশ এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, ঘটনার দিন বিজিবির দুইটি গাড়ি সকালে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় আন্দোলনকারীরা পল্লী বিদ্যুৎ মোড়ে তাদের গাড়ি থামান। এক বিজিবি সদস্যদেরকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এসময় আন্দোলনকারীরা কিছু বিজিবি সদস্যকে আটকে রাখেন এবং তাদের বহনকারী দুটি গাড়ি পুড়ে ফেলেন।

পরে দফায় দফায় সেখানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষ থেমে যাওয়ার পর দুপুর দেড়টার দিকে সড়ক জুড়ে আহত ও নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওইদিন শিফাতসহ ৫ জন নিহত হয়।

শিফাত উল্লাহর পিতা মাওলানা নুরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে কান্নজড়িত কন্ঠে বলেন, আমার দুই ছেলের মধ্যে শিফাত ছিল ছোট। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। ছেলেকে হারিয়ে আমরা বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। আমার ছেলেকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে জোর দাবী জানাচ্ছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com