বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি: এনসিটিবি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে
নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি: এনসিটিবি

নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার কর হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। শনিবার (১০ আগস্ট) দুপুরে গণমাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় একটি কর্মশালা আছে, সেটি আমরা স্থগিত করেছি। কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে। এটা সঠিক নয়। তারা ভুল তথ্য দিয়েছে।

তিনি বলেন, নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি। এটা করার এখতিয়ার এনসিটিবির নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল সরকার। এনসিটিবি এটি করতে পারে না।

যে কর্মশালা স্থগিত করা হয়েছে, সেটি শিক্ষকদের প্রশিক্ষণ ছিল কি না? এই প্রশ্নের জবাবে অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, কর্মশালাটি মূলত নতুন কারিকুলামের বই লেখা, সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ের ওপর হওয়ার কথা ছিল। আমরা আপাতত সেটি করছি না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com