বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে
ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

নিরাপত্তাজনিত কারণে ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তুলতে পারবে না একজন গ্রাহক।

শনিবার (১০ আগস্ট) সব ব্যাংকের এমডিকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ এক লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের ওই দিন নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করার কথা জানিয়ে বলা হয়েছিল, ব্যাংকের এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এ সিদ্ধান্ত শুধু আজকের (বৃহস্পতিবার) জন্য প্রযোজ্য হবে। বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় বুধবার রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেয়া হয়।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে রাস্তায় পুলিশ না থাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সম্ভব হলে ব্যাংকের শাখায় টাকা ঢোকা বন্ধ রাখতে বলা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com