বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যা জানালেন উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

তিনি বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। আমরা সবার সঙ্গে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।

আজ সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন বলেন, ‘মন্ত্রণালয়ের কাজটা বুঝবো, এরপর কাজ শুরু করবো। কর্মকৌশল ঠিক করে সবার সহযোগিতা নিয়ে কাজ করবো।’

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাবো কাজের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা যেকোনও দেশের ভীত। এই মুহূর্তে শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে। যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com