বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

শেখ হাসিনার আমলের সকল গুম খুনের দৃষ্টান্তমূলক বিচার হবে: টুকু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনার আমলের সকল গুম খুনের দৃষ্টান্তমূলক বিচার হবে: টুকু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নির্যাতন-নিপীড়ন চালিয়ে বর্বরতার ঘৃণ্য নজির স্থাপন করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। তার নির্দেশে দলদাস পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ নিরীহ শিক্ষার্থীদের ওপর পাক হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশের গুলিতে এক হাজারের মতো ছাত্রজনতার নির্মম মৃত্যু হয়েছে।

কিন্তু সবকিছু উপেক্ষা করে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণঅভুত্থান সফল হয়েছে এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে শেখ হাসিনা সরকারের আমলে সকল গুম খুনের পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার করা হবে এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনা হবে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রআন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহতদেরকে দেখতে গিয়ে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি টাঙ্গাইলের গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. হিমেলের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন। গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানা থেকে পুলিশের ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হন এবং তার দুটি চোখ নষ্ট হয়ে যায়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ভেবেছিল ছাত্রসমাজকে নির্যাতন-নিপীড়ন করে দমিয়ে রাখা যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে ছাত্রসমাজ শেখ হাসিনাকে দেশের ক্ষমতায় দেখতে চায় না। সেজন্যই ছাত্রসমাজ দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছে। আগামীতে বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। শেখ হাসিনাকে বিদায় করার জন্য তিনি ছাত্রজনতাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com