শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

পাহাড়ে গ্রাফিতি মুছে দেয়া ও বাধা প্রদানের প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে
পাহাড়ে গ্রাফিতি মুছে দেয়া ও বাধা প্রদানের প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অংকনে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ, পাহাড় থেকে সামরিক শাসন প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখাসহ কয়েকটি দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বিক্ষোভ বের করে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে এক হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্য দুর হলেও পাহাড় থেকে বৈষম্য দুর হয় না। এখানে যুগ যুগ ধরে সামরিক শাসন রাখা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কন করতে গিয়ে সেখানে সামরিক বাহিনী বাঙালী ছাত্র পরিষদের কর্মীরা বাধা প্রধান করেছে। বিভিন্ন এলাকায় গ্রাফিতি মুছে দিয়েছে। কল্পনা চাকমার ছবি অঙ্কন করতে গেলে সামরিক বাহিনী বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।

বিভিন্ন এলাকায় কল্পনা চাকমাসহ অধিকার সম্বলিত গ্রাফিতি মুছে দেয়া হয়েছে। পানছড়ি মহালছড়িতে গ্রাফিতি অঙ্কন করতে দিচ্ছে না সামরিক বাহিনী।

এখানে পাহাড় ও পাহাড়িদের নিয়ে নিত্য নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। পর্যটনের নামে ভূমি বেদখল পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সমতলে গণতন্ত্র থাকলে পাহাড়ে গণতন্ত্র নেই। জেলা পরিষদের নির্বাচন দেয়া হচ্ছে না। অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়ার কারণে আদিবাসীদের মেধা শূণ্য করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগ যুগ ধরে বাক স্বাধীনতায় অবরুদ্ধ হয়ে আছে। মৌলিক ও রাজনৈতিক অধিকারের কথা বললে সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে দেয়া হচ্ছে।

সমাবেশে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী উসাই মং মারমা, ক্যাচিনু মারমা, সমাজ কর্মী নবশীষ চাকমা, টিকো তালুকদার।

প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি শহরের দেয়ালে দেয়ালে লিখন ও গ্রাফিতি আঁকার সময় গত ১২ আগষ্ট সামরকি বাহিনীর সদস্যরা অঙ্কনরত শিক্ষার্থীদের উপর হামলা ও একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com