বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ঢাকা ওয়াসার চেয়ারম্যানের পদত্যাগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ঢাকা পানি সরবারাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী সুজিত কুমার বালা পদত্যাগ করেছেন।

শনিবার ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী সুজিত কুমার বালা। তিনি পদত্যাগ পত্রে নিজের স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেন।

জানা যায়, চেয়ারম্যান সুজিত কুমার বালা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। ঢাকা পানি সরবারাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭ (১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছিল।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকে ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার এমডির পাশাপাশি বোর্ড চেয়ারম্যানও পদত্যাগ করতে বাধ্য হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com