বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তাকে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করে সাদা পোশাকধারী পুলিশের একটি দল।

পুলিশ জানায়, পৌর শহরের হাজীপাড়া নিবাসী রিপন বাবু নামে এক ব্যক্তি ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। রমেশ চন্দ্র সেনকে সেই মামলার আসামি করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদী হয়ে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলসহ ৪০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা অনেককে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে আসামিরা শিক্ষর্থীদের উপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আন্দোলনরত অসংখ্য শিক্ষার্থী আহত হন।

উল্লেখ্য, রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামন্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।

১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জয়ী হন।

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত। সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাধারণের মাঝে আলোচিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com