বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

সারাদেশে পূর্বের সময়সূচিতে ট্রেন চলাচল শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

সারাদেশে পূর্বের সময়সূচিতে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) শতভাগ যাত্রী নিয়েই গন্তব্যে ছুটছে নানা রুটের ট্রেন। সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। তবে, বন্ধ রয়েছে ভারতে যাওয়ার মৈত্রী ও মিতালি এক্সপ্রেস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৭ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার শুরু হয় আন্তঃনগর ট্রেন চলাচল। প্রথমে যাত্রী কম থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। শতভাগ সিট পূরণ করেই নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। নেই ভোগান্তিও। এমনটাই বলছেন বেশিরভাগ যাত্রী।

এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, লোকাল, কমিউটার, আন্তঃনগর সব মিলে দিনে চলছে ৬৩ জোড়া ট্রেন। নেই যাত্রী সংকট।

তবে আন্দোলনের সময়ে ভাঙচুরের মুখে পড়া পারাবত ও জামালপুর এক্সপ্রেস বন্ধ রয়েছে। আন্দোলনের সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com