বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

৫ দিনের রিমান্ডে সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে
৫ দিনের রিমান্ডে সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার (১৮ আগস্ট) রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ। মামলার অপর আসামি শাহ কামালের ব্যবসায়িক অংশীদার নুসরাত হোসেন। এর আগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বলেন, দুই অভিযুক্ত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারের মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ অর্থ উদ্ধার নিয়ে তারা দুজন পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

প্রসঙ্গত, শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯ ও ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত শুক্রবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরে সাবেক এই সচিবের বাসায় অভিযান চালিয়ে তিন কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা অজব করে পুলিশ। পরে শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে ও নুসরাত হোসেনকে গ্রেপ্তার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com