বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

৭ দিনের মধ্যে চালু হবে মেট্রোরেল: সড়ক ও সেতু উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে
৭ দিনের মধ্যে চালু হবে মেট্রোরেল: সড়ক ও সেতু উপদেষ্টা

বন্ধ থাকা মেট্রোরেল আগামী সাত দিনের মধ্যে চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে।

তিনি বলেন, এটা সবার জন্য সরকার। শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন হবে তা নয়, সারা দেশেই উন্নয়ন করা হবে।

ফাওজুল কবির বলেন, ‘ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। চেনামুখ দেখে টেন্ডার সেটা হবে না।’

যানজট নিরসনে ঢাকার প্রধান সড়কগুলোতে যেখানে-সেখানে গাড়ি থামাতে দেয়া হবে না বলে জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ এই অপবাদ ঘোচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেয়া হবে।

এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com