বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

বাড়লো রেমিট্যান্স প্রবাহ, আগস্টের ১৭ দিনে এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
বাড়লো রেমিট্যান্স প্রবাহ, আগস্টের ১৭ দিনে এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দেশে বৈধ পথে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়ে গেছে হু হু করে। চলতি আগস্ট মাসের শুরুর দিকে চলমান সহিংসতাকে কেন্দ্র করে রেমিট্যান্স আসা থমকে গেলেও পরে তা বহুগুণ বেড়েছে

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার বাবদ ১১৮ টাকা হিসাবে) এর পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি।

এর মধ্যে আগস্টের প্রথম তিনদিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার কিন্তু শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।

এ রেমিট্যান্সের ১৫ কোটি ২৯ লাখ ডলার এসেছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে, প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার এসেছে বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে।

এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলারের বেশি আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে ২১ লাখ ডলার।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ সরূপ প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়। এছাড়াও ছাত্র-জনতার এক দফা দাবির প্রতি সঙ্গতি জানিয়ে প্রবাসীর বৈধ পন্থায় রেমিট্যান্স না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com