বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

১৩ বছর আগের ঘটনায় হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে
১৩ বছর আগের ঘটনায় হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১৩ বছর আগের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদীন ফারুক।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেন।

২০১১ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। সে সময় লক্ষ্মীপুর-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

মামলার অভিযোগে বলা হয়, জয়নুল আবেদীন ফারুককে হত্যার উদ্দেশে লাঠি এবং বুট দিয়ে মেরেছে পুলিশ। ঘটনার দিনই পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুকের বিরুদ্ধেও একটি মামলা করা হয়।

এ ব্যাপারে জয়নুল আবেদীন ফারুক বলেন, আগে পুলিশ আমাদের মামলা নিত না। এখন তো দেশ স্বাধীন হয়েছে তাই আমরা যে কোনোভাবে কথা বলতে পারি। তাই ১৩ বছর আগের একটি ঘটনায় আজ মামলা করলাম। তখন দায়িত্বে ছিল সাবেক ডিবি প্রধান হারুন এবং বিপ্লব কুমার সরকার। তাই এদেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com