বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেলেন আজাদ মজুমদার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেলেন আজাদ মজুমদার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীন চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-৪ ভুক্ত ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৭১ হাজার ২০০ টাকা নির্ধারিত বেতনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, আবুল কালাম আজাদ সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক ছাড়াও বেশ কয়েকটি দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমেও কাজ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শেষে ক্রীড়া সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করেন আজাদ মজুমদার।

এর আগে ১৪ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব পান বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম। এছাড়া অপূর্ব জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ও শাব্বীর আহমদকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com