বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুই জন কারাগারে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুই জন কারাগারে

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুই জনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এই আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামি হলেন- ব্যবসায়ী অংশীদার মো. নুসরাত হোসেন।

এরআগে, পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ রেজাউল আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। ১৬ আগস্ট সাবেক এই সচিবের রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় পুলিশের অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। পরে ১৮ আগস্ট আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। মোহাম্মদপুর থানার আদালতে সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com