বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

গাজী টায়ার কারখানার ৬ তলা পোড়া ভবনটি ধসে পড়ার শঙ্কা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে
গাজী টায়ার কারখানার ৬ তলা পোড়া ভবনটি ধসে পড়ার শঙ্কা

পুড়ে যাওয়া গাজী টায়ারের ক্ষতিগ্রস্ত ছয় তলা ভবনটি ধসে পড়তে পারে বলে শঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে সেখানের ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, থেকে থেকে ভবনটির দেয়াল ও প্লাস্টার ধসে পড়ছে। অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কোনোভাবেই প্রবেশ করতে পারছেন না। ভেতরে এখনও প্রচুর তাপ আছে। ভবনটিতে আগুন দেখা না গেলেও এখনও প্রচুর ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি।

তিনি বলেন, দীর্ঘ চেষ্টার পর আপাতত ফ্লেম ডাউন করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও ভবনের ভেতরে তাপ আছে। অল্প অল্প করে আগুন জ্বলছে৷ ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কয়েকটা জায়গায় সুড়কির মতো হয়ে গেছে। ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না। কেবল নিচতলার সিঁড়ি পর্যন্ত ঢোকা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com