বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ঢাকা মেডিকেলেই ১৭২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ঢাকা মেডিকেলেই ১৭২ জনের মৃত্যু

সম্প্রতি দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ব্রিগেডিয়ার আসাদুজ্জামান বলেন, ছাত্র আন্দোলনের সময় ঢামেক হাসপাতালে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৪ জন হাসপাতালে মারা গেছেন এবং ৮৮ জন মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।

তিনি বলেন, মৃতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে গুলির আঘাতে, বিশেষ করে হেডশট ও বুকে গুলির কারণে। মৃতদের ৮৫ শতাংশের ময়নাতদন্ত করা সম্ভব হয়েছে।

ময়নাতদন্ত না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, মৃত্যুর পর ময়নাতদন্তের কাজ পুলিশের দায়িত্ব। পুলিশ কেস হলে মর্গে লাশ পাঠানো হয় এবং ফরেনসিক মেডিসিন বিভাগ ময়নাতদন্ত করে। প্রথম ধাপে, ১৫ থেকে ২২ আগস্টের মধ্যে মৃত্যুর শিকার সকলের ময়নাতদন্ত করা হয়েছে।

তবে দ্বিতীয় ধাপে মৃত অবস্থায় আসা কিছু লাশের ময়নাতদন্ত হয়নি, কারণ প্রায় এক সপ্তাহ পুলিশ ছিল না। কিছু পরিবারের সদস্যরা ময়নাতদন্তে বাধা দিয়েছেন, যদিও তাদের বোঝানো হয়েছিল যে বিচারের জন্য এটি গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, যারা হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছেন, তাদের সকল তথ্য রয়েছে এবং তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তবে মৃত অবস্থায় আসা ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় তাদের সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়নি।

বেওয়ারিশ লাশ সম্পর্কে ব্রিগেডিয়ার আসাদুজ্জামান বলেন, কিছু লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে। যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। সঠিক সংখ্যাটি পুলিশ জানাতে পারবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com