বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

রুয়েট উপাচার্যের পদত্যাগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে
রুয়েট উপাচার্যের পদত্যাগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। শনিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্র্রপতি বরাবরে পাঠানো পত্রে তিনি পদত্যাগের কারণ পারিবারিক বলে উল্লেখ করেছেন।

রোববার (১ সেপ্টেম্বর) উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

তিনি বলেন, উপাচার্য পারিবারিক কারণ দেখিয়ে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তাকে পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, রুয়েট এখন উপাচার্য শূন্য। ডিনদের মধ্যে সিনিয়র কেউ ভারপ্রাপ্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করতে পারবেন। তবে কে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট রুয়েটের আবাসিক হলসমূহ খুলেছে এবং ২৪ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

এর আগে গতবছরের ১৩ আগস্ট রুয়েটের উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছিল শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com