বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

বন্যায় শিশুসহ ৭১ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে
বন্যায় শিশুসহ ৭১ জনের প্রাণহানি

টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে পুরুষ ৪৫ জন, মহিলা ৭ জন এবং শিশু ১৯ জন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় মৃত লোকসংখ্যা ৭১ জন। এরমধ্যে পুরুষ ৪৫ জন, মহিলা ৭ জন এবং শিশু ১৯ জন।

মৃতদের মধ্যে কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন। নিখোঁজ লোকসংখ্যা ১ জন (মৌলভীবাজার)।

বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের ৬৮টি উপজেলা।

এখনো ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দী হয়ে আছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫১ লাখ ৮ হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোয় ৩ লাখ ৬ হাজারের বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com