অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা বিষয়ে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
যেভাবে তথ্য দেয়া যাবে-
আপনার কাছে অবৈধ অস্ত্র সংক্রান্ত কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করতে পারেন বা নিকটস্থ থানায়ও অবহিত করতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে কিংবা নিম্নবর্ণিত হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানিয়ে দিতে পারেন। আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯
• হোয়াটসঅ্যাপ নং: 01320-037870, 01320-037871
• ফেসবুক পেজ লিংক : https://www.facebook.com/dmpdhaka