বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

গাজী টায়ার্স কারখানায় ফের আগুন-লুটপাট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে
গাজী টায়ার্স কারখানায় ফের আগুন-লুটপাট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় ফের লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ লুট করে নিয়ে যেতে দেখা গেছে দুর্বৃত্তদের।

শুক্রবার বিকেলে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত কারখানায় প্রবেশ করে এ ঘটনা ঘটায়।

এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এ কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর আজ তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে কারখানার পূর্ব পাশের কাঁটা তার ভেঙে ৪০-৫০ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। তখন এদেরই একটি অংশ কারখানার ভেতরে আগুন লাগিয়ে দেয়।

কারখানার নিরাপত্তাকর্মী ইয়াকুব বলেন, বিকেলে কারখানার পেছন দিক থেকে কিছু লোক ভেতরে প্রবেশ করেন। পরে তারা পুড়ে যাওয়া লোহার বিভিন্ন জিনিস নিয়ে যেতে থাকেন। আমরা বাধা দিলে তাদেরই একজন আগুন লাগিয়ে দেন।

রুপসী এলাকার বাসিন্দা জোনায়েদ আহমেদ বলেন, আগুনের ধোঁয়া দেখে দৌড়ে আসি। দেখি ৪০ থেকে ৫০ জনের মতো লোক লোহার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমরা কয়েকজনকে ধরে বেঁধে রাখি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের গাজী টায়ারের এ কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে দীর্ঘ ২১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় ১৮৭ জনের মতো নিখোঁজ ছিল। ভবনটির ৫ ও ৬ তলা ধসে পড়ায় সেখানে আর উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি ফায়ার সার্ভিস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com