বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

হারুনের বিরুদ্ধে চাঁদাবাজি-জমি দখলের মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে
হারুনের বিরুদ্ধে চাঁদাবাজি-জমি দখলের মামলা

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়।

শায়লা শারমিন নামে এক নারী বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করেন। পরে মহানগর হাকিম মাহবুব আহমেদ মোহাম্মদপুর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

হারুন ছাড়াও এ মামলায় ঢাকা উদ্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল ও ‘রিপন পারফিউমারি হাউজের’ মালিক ফয়জুর রহমান রিপনকে আসামি করা হয়েছে।

এজাহারে শায়লা শারমিন বলেন, তার মা মমতাজ আরা ১৭ বছর আগে নবীনগর হাউজিং প্রকল্পের একটি সম্পত্তি কিনে ভোগদখল করে আসছেন। জমির সব কাগজপত্র ঠিকঠাক থাকায় তিনি সেখানে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন। এরপর জমির মাটি ভরাট ও পাইলিংয়ের কাজ শুরু করলে ২০২০ সালের ১০ জুলাই বাদল ও রিপন ওই জমির মালিকানা দাবি করে নির্মাণ কাজে বাধা দেন।

অভিযোগে বলা হয়, আসামিরা জমিতে টানানো সাইনবোর্ড ভেঙে ফেলে এবং জায়গা খালি করার জন্য হুমকি দেয়। বিভিন্ন সময়ে শায়লা শারমিন, তার মা ও পরিবারের সদস্যদের হয়রানি ও জীবননাশের হুমকি দেয়। জমি দখল করতে না পেরে বাদল ও রিপন রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ করে চাপ সৃষ্টি করে। ২০২০ সালের ১৫ জুলাই হারুনের মাধ্যমে শায়লা শারমিন ও তার স্বামীকে ডিবি অফিসে তলব করা হয়। সেখানে জমি ছেড়ে দেয়ার জন্য ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। টাকা না দিলে জমি দখল করে নেয়ার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো ও গুম-খুনের হুমকি দেয়া হয়।

শায়লা শারমিন বলেন, আসামিদের চাপে তিনি ২০২০ সালের ৬ অগাস্ট ২০ লাখ টাকা দেন। এরপরও তারা নির্মাণ কাজ বন্ধের চাপ দিতে থাকে এবং আরও টাকা দাবি করে। পরে সবশেষ ওই বছরের ২৮ ডিসেম্বর আরও ৫ লাখ টাকা দিতে বাধ্য হন। চাঁদা আদায়ে তারা হেনস্তা ও মানসিক নির্যাতন চালিয়েছে।

২০তম বিসিএস ক্যাডারে পুলিশের চাকরি নেয়া হারুন ১৯৯৮ সালে ছাত্রলীগের বাহাদুর-অজয় কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন।

গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর থেকে হারুন অর রশীদের কোনো খোঁজ মিলছে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com